
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় দ্রম্নতগামী পিকআপের চাপায় হাওয়া আকতার (৯) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় চালক সুজা মিয়াকে (৩০) আটক করে পিকআপ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিড়্গুদ্ধ এলাকাবাসী। আজ দুপুরে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা কাচারী বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। হাওয়া আকতার জেলার সুন্দরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া গ্রামের হাসেম আলীর মেয়ে। নলডাঙ্গা নুরেনী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মাদ্রাসা ছুটির পর পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলো হাওয়া আকতার। পথে তার বাবা হাওয়াকে রাসত্মার পাশের একটি বরান্দায় রেখে যায়। হাওয়া আকতার বারান্দায় দাঁড়িয়ে ছিলো। এসময় দ্রম্নতগামী একটি পিকআপ কাঁচারী বাজার মোড় অতিক্রম করার চালক নিয়ন্ত্রন হারিয়ে পিকআপ বারান্দায় তুলে দেয়। এতে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে হাওয়া আকতারের মৃত্যু হয়।
এদিকে, এ ঘটনার পর এলাকাবাসী পিকআপের চালক সুজাকে আটক করে। পরে তার পিকআপ আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে এলাকাবাসাীকে শানত্ম করার চেষ্টা করেন। কিন্তু এলাকাবাসী এসময় পুলিশের উপরেও চড়াও হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরম্নল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় চালকের বিরম্নদ্ধে আইনহত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে। নিহতের লাশ তার পরিবারের কাছে হসত্মানত্মরের প্রক্রিয়া চলছে।
